ভারতীয় সমাজের প্রেক্ষাপটে জেন্ডার রোল কথাটা খুবই প্রাসঙ্গিক। স্টিরিওটিপিকাল চিন্তাধারায় বিশ্বাসী সমাজ আমাদের মনেপ্রাণে বিশ্বাস করতে শিখিয়েছে যে বাইরের তথাকথিত সব কাজ পুরুষের এবং অন্দরসজ্জার যত দায়ভার কেবল মেয়েদের। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে লিঙ্গগত কাজ বাটোয়ারার এই আগল ভেঙে মেয়েরা ডানা মেলে বেরোলেও তারা সংসার ও অফিসের জাঁতাকলে ঠিকই হিমশিম খায়। প্রাইভেট লাইফে গেরস্থালি, সন্তান ও […]
জং দেখা দিচ্ছে রোজকার ব্যবহার্য জিনিসপত্রে? দূর করার উপায়
আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সে বাসনকোসন থেকে বাড়ির ইস্ত্রি বা গৃহসজ্জায় লাগানো শোপিস সমস্ত ধাতব সামগ্রীতেই জং বা মরচে ধরে যায় কিছুদিন ব্যবহারের পরে। অনেক সময় কাপড়েও জং’এর দাগ লেগে যায়। সঠিক যত্নের অভাবে, অবহেলায় জং ধরা জিনিস দ্বিতীয়বার ব্যবহার করতে মন ওঠেনা কারোরই। একক্ষেত্রে তা ফেলে দেয়া হয় বা বদল করে নেয়া হয়। কিন্তু […]
তাজমহল কে বানিয়েছিলেন?
ভারতের বিভিন্ন কোণায় এমন কিছু স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা যুগ যুগ ধরে ইতিহাসের গল্প বলে আসছে। বিভিন্ন সময় রাজনীতি, ধর্মীয় রীতি-নীতি, এবং পরিবার সংক্রান্ত নানা বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এইসব ঐতিহাসিক স্থাপত্য। যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। তেমনই এক ঐতিহাসিক স্থাপত্য হল তাজমহল, যা মুঘল সম্রাট শাহজাহানের […]
বাঙালী গৃহিণীদের জন্য শাঁখা পলার নতুন ডিজাইন হাজির নতুন বছরে!
বছরের শুরুতেই আপনাদের জন্য হাজির হলাম নতুন নতুন ডিজাইনের শাঁখা ও পলার চোখ জুড়ানো কয়েকটি কালেকশান নিয়ে। আপনাদের অনুরোধ কি আর না রেখে পারা যায়। তাই যারা নতুন নতুন ইউনিক কালেকশান দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ। এখানে শুধুমাত্র দশটি নানা স্টাইলের ও ডিজাইনের শাঁখা পলার ছবি রয়েছে। যা পছন্দ মত সোনার দোকানে […]
সত্যি কি বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে ফুলে ফেপে উঠবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট!
সৌভাগ্যের অধিকারী কে না হতে চায়। সকলের মনেই ইচ্ছা জাগে যে, ধনলক্ষ্মী এবং ধনকুবের যেন তাঁদের গৃহে বিরাজ করেন। সেইমতোই আয় বাড়ানোর জন্য সকলে নিজের মতো করে চেষ্টা করেন। সেক্ষেত্রে উপার্জন বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতার কোনও বিকল্প হয় না। কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় এমন হয় যে, কঠোর পরিশ্রমের পরেও উপার্জিত অর্থ […]
নাইট ফেস মাস্ক ড্রাই স্কিনে ব্যবহার করে পান রাতারাতি মখমলে ত্বক!
রাতারাতি পরিবর্তন কে না চায় বলুন? তাও যদি সেটা নিজের সৌন্দর্য হয়, তাহলে তো কথাই নেই।কিন্তু আমাদের ব্যস্তজীবনে ত্বকের পরিচর্যার সময়ই তো হয়ে ওঠেনা। ঠিক এই জায়গায় নাইট ফেস মাস্ককের মাহাত্ম। যেটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে নিয়ে নিশ্চিন্তে আরাম করবেন। আজ থাকছে শুষ্ক ত্বকের জন্য ৬টি ফেস মাস্ক। নাইট ফেস মাস্ক এর সুবিধে: […]






